বিজেপিতে আসার অপেক্ষায় কারা কারা? জানালেন সৌমিত্র
দি নিউজ লায়ন ; সাত থেকে আট জন তৃণমূল সাংসদ-বিধায়ক বিজেপিতে আসার অপেক্ষায় আছেন। এমনটাই দাবি বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর। শনিবার দলের তরফে ‘যুব চেতনা ও শ্রমদান’ কর্মসূচীর অঙ্গ হিসেবে শহরের জোড় শ্রেণীর মন্দির প্রাঙ্গন পোড়ামাটির হাটের মাঠ পরিস্কারের কাজে যোগ দিয়ে তিনি এই দাবি করেন।
তিনি বলেন, এই ছিন্নমস্তা মায়ের মন্দিরে দাঁড়িয়ে আমি যখন বলেছিলাম শুভেন্দু অধিকারী আমাদের দলে আসছেন, তখন তৃণমূল হেসেছিল। কাল শতাব্দী রায়কে ‘দিদি অভিনয় করে আটকালেন’। কিন্তু উনি আসবেন। দাবী বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতির। বলেন, প্রসূণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, অপরুপা পোদ্দার, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অনেকের বিজেপিতে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা।
বিজেপি সূত্রে খবর, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে রাজ্য জুড়ে ১২ জানুয়ারী থেকে ২৩ জানুয়ারী পর্যন্ত ‘যুব চেতনা ও শ্রমদান’ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচীর অঙ্গ হিসেবে সাংসদ সৌমিত্র খাঁ তাঁর নির্বাচনী এলাকায় এই কর্মসূচীতে অংশ নিয়েছেন। বেশ কয়েক দিন আগেই শুভেন্দু অধিকারী-সহ তৃণমূলের অনেকেই নাম লিখিয়েছেন গেরুয়াশিবিরে। তবে আপাতত তৃণমূলীদের দলে টানার প্রক্রিয়ায় এবার ‘ধীরে চলো’ নীতি নিচ্ছে বিজেপি৷ শুক্রবার দিল্লিতে দলের বঙ্গ নেতাদের সেই বার্তাই দিয়েছেন বিজেপির নেতৃত্ব৷ এমনটাই সূত্রের খবর৷

Post a Comment